অপরাধ ও দুর্নীতি ২৬ জানুয়ারি, ২০২১ ০১:৫২

প্রেমের ফাঁদে ফেলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধারণ, গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট

প্রেমের অভিনয় করে নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে নারী সদস্যদের সঙ্গে বিভিন্ন ছবি ভিডিও ধারণ করতো পরবর্তীতে ধারণ করা ছবি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো

এমন একটি চক্রের দুই নারীসহ তিনজনকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ তারা হলেন- আবিদা সুলতানা তন্নি (২২), আফরোজা আসাদ ওরফে কনা (৩৬) মাসুম খাঁন (৩৬)

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে ডিবি গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাহবুবুল আলম তথ্য জানিয়েছেন

এসি মাহবুবুল আলম জানান, ভুক্তভোগী এক ব্যক্তি গত ২৪ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন ওই মামলার ভিত্তিতে সোমবার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তন্নি, কনা মাসুদকে গ্রেফতার করা হয় তারা তিনজনই চাঁদাবাজ চক্রের সদস্য

তিনি আরও জানান, প্রথমে তারা বিভিন্ন ব্যবসায়ী বিত্তশালীদের টার্গেট করে তাদের ফোন নম্বর সংগ্রহ করতো এরপর প্রেমের অভিনয় করে নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে নারী সদস্যদের সঙ্গে বিভিন্ন ছবি ভিডিও ধারণ করতো পরবর্তীতে ধারণ করা ছবি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো

চক্রের সদস্যরাই কেউ প্রেমের অভিনয় করতো, কেউ সাংবাদিক, কেউ পুলিশ অফিসার সেজে আবার কখনও চাকরি দেওয়ার নাম করে ব্ল্যাকমেইলের মাধ্যমে চাঁদা আদায় করতো বলেও আমরা অভিযোগ পেয়েছি আর প্রতারণার টোপ হিসেবে গ্রেফতার হওয়া আবিদা সুলতানা তন্নিকে চক্রটি ব্যবহার করতো বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়

চক্রের আরও সদস্য পলাতক রয়েছে তাদের গ্রেফতার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের কর্মকর্তা