অপরাধ ও দুর্নীতি ২৮ জানুয়ারি, ২০২১ ০৭:১৩

যেভাবে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে ০১টি চোরাই মটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ । গ্রেফতারকৃতের নাম-মো. সানা উল্লাহ (২০)।

গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, গতকাল বুধবার বিকালে উত্তরখানের মৈনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তি মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার সহযোগীদের সহায়তায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেফতাকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা রুজু হয়েছে।