অপরাধ ও দুর্নীতি ২৯ জানুয়ারি, ২০২১ ০৭:২৬

রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।

গ্রেফতারকৃতরা হল-  হাসানুজ্জামান (৩০), মো. আলমগীর হোসেন (৩২), মো. রুবেল (২৭) ও মোসা. মিনু আক্তার (২৭)। এসময় তাদের হেফাজত থেকে ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উত্তরা জোনাল টিমের উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, গত ২৮ জানুয়ারি, ২০২১ দুপুর ১ টায় কলাবাগান থানার কাঠাঁলবাগান বাজার এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। 

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা রুজু হয়েছে।