অপরাধ ও দুর্নীতি ৩০ জানুয়ারি, ২০২১ ০৬:৩৮

রাজধানীতে যে অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে মাদকদ্রব্যসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০১৭ পিস ইয়াবা, ১৮২ গ্রাম ৪০৯ পুরিয়া হেরোইন, ০৯ কেজি ৫৬৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ৮৫ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল ০৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়

গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪১টি মামলা রুজু করা হয়েছে