অপরাধ ও দুর্নীতি ২ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৪৫

বাড্ডায় ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ

গ্রেফতারকৃতরা হলো- মো. কেফায়েত উল্লাহ মো. আনোয়ার হোসেন গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়

অভিযানের নেতৃত্ব দেয়া উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু  জানান, সোমবার রাত ১০ টায় মধ্য বাড্ডার কাঠাঁল বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ইয়াবা কেনা-বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে

সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে