অপরাধ ও দুর্নীতি ৪ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১২

হিলি সীমান্তে মাদকসহ বিভিন্ন শাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা, আতশবাজি শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করে বিজিবি

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো বলেন, ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে চোরাকারবারি দল দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি

সেই সংবাদের ভিত্তিতে বিজিবি মোংলা বিশেষ ক্যাম্পের একটি টহল দল আজ বৃহস্পতিবার ভোররাতে মোংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯৮৫ পিস ইয়াবা ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে

এছাড়াও বিজিবির ঘাসুড়িয়া বিওপির টহলদল ১০৮ বোতল ফেনসিডিল, ভাইগড় বিওপির টহলদল বিভিন্ন প্রকার আতশবাজি ৩৭৮ প্যাকেট  ৪৪ পিস ভারতীয় শাড়ি, দাউদপুর বিওপির টহলদল পরিত্যক্ত অবস্থায় বোতল ফেনসিডিলসহ ১টি মোটরসাইকেল উদ্ধার করে

অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি বিজিবি তবে অনুসন্ধানে ঘটনার সঙ্গে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি

ছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি