অপরাধ ও দুর্নীতি ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:০০

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ডেস্ক রিপোর্ট

পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই পারভেজ মিয়া (৩৮) খুন হয়েছেন
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পারিবারিক ব্যাপার নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় একপর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে দুই ভাই সংঘর্ষে বাধে সময় বড় ভাই সমুজ আলীর বল্লমের আঘাতে ছোট ভাই পারভেজ গুরুতর আহত হন প্রতিবেশীরা পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনায় সমুজ আলীকে আটক করেছে পুলিশ

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন