অপরাধ ও দুর্নীতি ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৪৯

যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ

গ্রেফতারকৃতদের নাম-জিন্নাত আলী মো. আব্দুর রহিম গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়

গতকাল শুক্রবার  রাত ৮টায় যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়

ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে