ডেস্ক রিপোর্ট
মুন্সিগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে ২ হাজার কেজি (৫০ মণ) জাটকা জব্দ করেছে নৌ-পুলিশের সদস্যরা।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ জাটকাগুলো দুপুরে স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষজনের মধ্যে বিতরণ করা হয়েছে।






















