অপরাধ ও দুর্নীতি ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০১:১৫

রাজিব হত্যা মামলায় গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীর রাজিব খান হত্যা মামলার অন্যতম আসামি ইজার আলী মোস্তাকুলসহ জনকে গ্রেফতার করেছে র‌্যার।  গ্রেফতারকৃতরা হলেন- ইজার আলী (৪০), মোস্তাকুল (৩৫) অলিউল্লা পোকা (২৮)। শনিবার ( ফেব্রুয়ারি) ্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।

শুক্রবার ( ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ্যাব-১০ এর একটি দল তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩টি সুচ গিয়ার, ১২ টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ্যাব জানায়, গত পহেলা ফেব্রুয়ারি রাত অনুমানিক ৯টার দিকে রাজিবকে টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে রাজিবের ভাড়াটিয়া বাসায় ঢুকে ধারালো লোহার কেচি (সিজার) সুইচ গিয়ার চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তী চিকিৎসারত অবস্থায় রাজিব মারা যায়।

শুক্রবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনাল মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ীর কাজলায় রাজিব হত্যা মামলার অন্যতম আসামিসহ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ০২ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় একাটি হত্যা মামলা রুজু করা হয়েছে বলেও জানায় ্যাব।