অপরাধ ও দুর্নীতি ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:২৭

খিলগাঁওয়ে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও থানা এলাকা হতে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ

গ্রেফতারকৃতরা হলো- মো. দুলাল হোসেন, মো. মনির হোসেন, মোঃ বকতিয়ার হোসেন, মো. ইমন হোসেন ও মো. আব্দুল আল মামুন

গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে খিলগাঁও জোনাল টিম

এ সংক্রান্তে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে