অপরাধ ও দুর্নীতি ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১৩

ইয়াবাসহ ‘ওসি প্রদীপের সোর্স’ জাহাঙ্গীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ফেনীতে ইয়াবাসহ ‘ওসি প্রদীপের সোর্স’ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল থেকে ৮শ’ পিস ইয়াবাসহ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সোর্স জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার জাহাঙ্গীর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দিঘলীয়া পালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল কাদিরের ছেলে

ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এসময় মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলমকে ৮শ’ পিস ইয়াবাসহ আটক করে পরে তাকে ব্যাপক জিঙ্গাসাবাদে সে জানায়, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের সোর্স ছিলেন জাহাঙ্গীর

এ ঘটনায় ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন গ্রেপ্তার জাহাঙ্গীরকে মঙ্গলবার রাতে থানায় হস্তান্তর করা হয়েছে আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে