অপরাধ ও দুর্নীতি ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:৩৬

রাজধানীতে পুলিশের অভিযানের গ্রেফতার ৪৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা গোয়েন্দা বিভাগ

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৯৯৩ পিস ইয়াবা, ১০৯ গ্রাম হেরোইন কেজি ৭৪৫ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯ টি মামলা রুজু হয়েছে