ডেস্ক রিপোর্ট
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ৮০৭ পিস ইয়াবা, ১৭০ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজা ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।






















