অপরাধ ও দুর্নীতি ১ মার্চ, ২০২১ ১০:০৩

বিমানবন্দর স্টেশনে গাঁজাসহ আটক ১

ডেস্ক রিপোর্ট

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চার কেজি গাঁজাসহ মিঠু মল্লিক (২৫) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

মিঠু মল্লিক ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার বাসিন্দা।

সোমবার (১ মার্চ) ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, বেলা ১টার দিকে আখাউড়া থেকে কমলাপুরগামী একটি ট্রেন বিমানবন্দরে রেলস্টেশনে এসে থামে।

ওই ট্রেনের যাত্রী মিঠুকে একটি ব্যাগসহ প্রথমে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশি করে একটি প্যাকেটে থাকা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।

এর আগে সোমবার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে ৪ কেজি গাঁজাসহ আরিফ (৩০) নামে এক যুবককে আটক করে রেলওয়ে থানা পুলিশ।