অপরাধ ও দুর্নীতি ১১ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:০০

জেএমবি সদস্যকে চেন্নাই গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।। 

জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির এক সদস্যকে ভারতের চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকা জানিয়েছে, আজ ভোরে আসাদুল্লাহ শেখ ওরফে রাজাকে চেন্নাইয়ের থোরিয়াপক্কনম এলাকা থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, ৩৫ বছর বয়সী আসাদুল্লাহ বর্ধমানের বাসিন্দা। তিনি জেএমবির প্রথম সারির নেতা বলেও জানায় তারা। কলকাতা পুলিশের দাবি, ওই বাড়িতে তিন মাস ধরে ভাড়া থাকছিলেন আসাদুল্লাহ। খাগড়াগড় বিস্ফোরণ পরবর্তী সময়ে জেএমবি বীরভূম-বর্ধমান-মুর্শিদাবাদ মডিউলের সব সদস্যই এ রাজ্য ছেড়ে দক্ষিণ ভারতে আশ্রয় নেয়।

গোয়েন্দাদের দাবি, চেন্নাইয়ে ঘাঁটি গেড়ে থাকলেও এ রাজ্যে মাস কয়েক আগেই এসেছিলেন তিনি। পুরনো কয়েকটি ঘাঁটিতে গিয়ে সংগঠনের প্রতি ‘সহৃদয়’ কয়েক জনের সঙ্গে দেখাও করেন।