অপরাধ ও দুর্নীতি ২০ মার্চ, ২০২১ ০৮:১২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

ডেস্ক রিপোর্ট

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৬ হাজার ৪৩১ পিস ইয়াবা, ২২০.৩ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।