অপরাধ ও দুর্নীতি ২০ মার্চ, ২০২১ ১০:৩১

বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট

নারায়গঞ্জের আড়াইহাজারে সৎ পিতার বিরুদ্ধে বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামের স্থায়ী বাসিন্দা হলে ও পার্শ্ববর্তী তিলচন্দী গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই পরিবার তিলচন্দী গ্রামে ভাড়া থাকে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ওই মেয়ে শিশু থাকাকালীন সময়ে তাদের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তী সময় তার মায়ের সিংহদী গ্রামের ছোবানের ছেলে বাদলের সাথে বিয়ে হয়। বিয়ের পর ভুক্তভোগী শিশুটি তাদের সংসারেই বড় হয়। গত ৫ মাস আগে সৎ বাবা বাদল তার বাকপ্রতিবন্ধী সৎ মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর পর্যায়ক্রমে একাধিক বার বাদল তার সৎ মেয়েকে ধর্ষণ করে। সর্বশেষ ১৪ মার্চ রাত ১টায় পুনরায় ধর্ষণের শিকার হয় মেয়েটি। এতে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

তিনি আরও বলেন, গত কয়েক দিন আগে ধর্ষণের শিকার মেয়েটির অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হলে সৎ বাবা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গত শুক্রবার রাতে ধর্ষণের শিকার মেয়েটির মামা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তবে পুলিশ বাদলকে গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।