অপরাধ ও দুর্নীতি ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৪৯

জঙ্গি-সন্ত্রাসসহ ধর্ষণ প্রতিরোধে যুবসমাজের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান

ডেস্ক রিপোর্ট।। 

মাদক, জঙ্গি, সন্ত্রাস ও ধর্ষণ প্রতিরোধে যুবসমাজকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে 'লিজেন্ডস মিটআপ-২০০৯' নামের এক বন্ধু সম্মেলন তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণ সমাজই এসব কাজের সঙ্গে বেশি জড়িয়ে পড়ছে। তাই তারাই পারে এসব প্রতিরোধে প্রধান ভূমিকা রাখতে। অনুষ্ঠানে মাদক ও ধর্ষণমুক্ত দেশ গড়তে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বলেন, মাদক ও ধর্ষণ এখন দেশের অন্যতম সমস্যা এ থেকে দেশ বাঁচাতে সবার সহযোগিতা চান তিনি। লিজেন্ডস মিটআপ-২০০৯ নামের এই বন্ধু সম্মেলনে আয়োজন করেছে ২০০০ সালে মাধ্যমিক ও ২০০২ সালে উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা। পুরোনো বন্ধুদের এক ছাদের নিচে নিয়ে এসে সমাজের জন্য অবদান রাখতেই এ প্লাটফর্ম তৈরি করা হয়েছে বলে জানান আয়োজকেরা।