অপরাধ ও দুর্নীতি ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০১:০৯

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৮৫

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে’র বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫২৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ৬১৭ গ্রাম হেরোইন, ৪৬০ গ্রাম গাঁজা , ২০ বোতল ফেন্সিডিল, ৪৮ ক্যান বিয়ার ও ২৬টি ইনজেকশন উদ্ধার করা হয়।

১২ সেপ্টেম্বর, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২ টি মামলা রুজু হয়েছে।