নিজস্ব প্রতিবেদক।।
কেন্দ্রীয় যুবলীগ নেতা জি কে শামিমকে আজ শুক্রবার(২০ সেপ্টেম্বর) তার নিজের ব্যাবসায়িক কার্যালয়ে ৬ দেহরক্ষীসহ আটক করে র্যাব। জি কে টাওয়ারেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিরাপত্তা বিবেচনায় সন্ধ্যা ৬ টায় তাকে ৬ দেহরক্ষীসহ র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে শনিবার(২১ সেপ্টেম্বর) সিএমএম কোর্টে তোলা হবে।
অভিযানে তার কার্যালয়ের গোপন স্থান থেকে এখন পর্যন্ত মাদক, অবৈধ অস্ত্র ও প্রায় নগদ ১ কোটি ৮০ লাখ টাকা ,২ শ'কোটি টাকার এফডিআর চেক জব্দ করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ বিদেশী মদ ও বৈদশিক মূদ্রা জব্দ করা হয়েছে।
জি কে শামীম কেন্দ্রীয় যুবলীগের সমবায় সম্পাদক। রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত তিনি।






















