ডেস্ক রিপোর্ট
ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভুঁইয়াকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে রাজধানীর গেন্ডারিয়া থেকে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, এনামুল এবং রূপন দুজনের বিরুদ্ধেই ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সপ্তাহখানেক ধরেই এই দুজনকে নজরদারিতে রাখা হয়েছিল।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শাসকদল আওয়ামী লীগ নিজ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে। এতে একের পর এক রাঘব-বোয়ালরা আইনপ্রয়োগকারী সংস্থার হাতে আটক হচ্ছেন।






















