অপরাধ ও দুর্নীতি ৬ এপ্রিল, ২০২৩ ১১:৫৮

স্বেচ্ছা‌সেবকলী‌গের নেতা হত‌্যা, গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনির চৌকিদারকে ৩ এপ্রিল হাতবোমা মেরে হত্যার ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে কাল‌কি‌নি থানায় মামলা করা হয়েছে। বুধবার সকালে কালকিনি থানায় এ মামলা করেন নিহতের ভাই। মামলার আসামি মো. সুমন শিকদারকে বুধবার গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতার সুমন শিকদার সিডিখান এলাকার দক্ষিণ সিডিখান গ্রামের বাসীন্দা। নিহত মনির চৌকিদার মিয়ারহাট লঞ্চঘাট এলাকার রশিদ চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, চরদৌলতখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া সিকদারের সঙ্গে ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন প‌্যাদার দীর্ঘদিন ধরে রাজ‌নৈ‌তিক বিরোধ চলে আসছিল। এরই জের ধ‌রে মিলন প‌্যাদার সমর্থক মনির সোমবার সন্ধ্যায় এশার নামাজ শেষ করে রাত ৯টায় দোকানে ফেরার পথে মনিরকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে ওঁৎ পেতে থাকা চান মিয়া চেয়ারম‌্যা‌নের লোকজন। এতে মনিরের মুখমণ্ডল বোমার আঘা‌তে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরতর অবস্থায় মনিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

আমাদেরকাগজ/ এইচকে