ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টারে পুলিশ কর্মকর্তা বাবার পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে সাদিক বিন সাজ্জাদ (১৭) নামে এক কিশোর। সে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের ছেলে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। সাদিক রাজধানীর সিটি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তো।
ডিএমপির লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আসলাম উদ্দিন বলেন, সাদিকের বাবা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। আজিমপুর সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গেই থাকতো সে। ভোরের দিকে বাসায় থাকা তার বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে সে আত্মহত্যা করে।
ঘটনাস্থলে থাকা ওই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো। তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি তিনি।
ঘটনাস্থলে সিআইডি'র ক্রাইম সিন আলামত সংগ্রহ করছেন ।
বিস্তারিত আসছে...






















