ডেস্ক রিপোর্ট।।
সিলেটের বিশ্বনাথে মানব পাচারকারী মামলার পিংকি অনন্যা প্রিয়া (২৮) নামে এক নারী আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সে বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজার মাদ্রাসার রফিকুল ইসলামের মেয়ে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার দক্ষিণ কাটালীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে।
পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে সিআইডি, ঢাকায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।






















