রাজধানী জুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একাধিক টিমের বিশেষ অভিযান। ২৪ ঘন্টায় অজ্ঞান পার্টির ৪০ সদস্যকে গ্রেফতার করেছে।
জানায়, গত ৩১ জুলাই ১৯ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা দক্ষিণ বিভাগ ১৯ জন, গোয়েন্দা পশ্চিম বিভাগ ৭ জন ও সিরিয়াস ক্রাইম বিভাগ ১৪ জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় অজ্ঞান পার্টির সদস্যদের নিকট হতে চেতনা নাশক ট্যাবলেট, ট্যাবলেট মিশ্রিত খেজুর, হালুয়া ও জুস উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অজ্ঞান পার্টির সদস্যরা জানায়, পবিত্র ঈদকে সামনে রেখে তারা ঢাকা শহরের বিভিন্ন মার্কেট,শপিংমল, পশুর হাট, বাসস্ট্যান্ড, সদরঘাট ও রেলস্টেশন এলাকায় আগত ব্যক্তিদের টার্গেট করে সখ্যতা স্থাপন করে।
এরপর তাদের অপর সদস্যরা টার্গেটকৃত ব্যক্তি ও তাদের সদস্যকে ট্যাবলেট মিশ্রিত খাদ্যদ্রব্যের আমন্ত্রণ জানায়। টার্গেটকৃত ব্যক্তি রাজী হলে ট্যাবলেট মিশ্রিত খাদ্যদ্রব্য তাকে খাওয়ায় এবং নিজেদের সদস্যরা সাধারণ খাবার গ্রহণ করে। খাদ্য দ্রব্য গ্রহনের পর টার্গেটকৃত ব্যক্তি অচেতন হলে তারা তার মূল্যবান দ্রব্যাদি নিয়ে দ্রুত চলে যায়। এক্ষেত্রে অজ্ঞান পার্টির সদস্যরা খাদ্যদ্রব্য হিসেবে চা, কফি, জুস, ডাবের পানি, পান, ক্রিম জাতীয় বিস্কিট ইত্যাদি ব্যবহার করে।






















