অপরাধ ও দুর্নীতি ৬ অক্টোবর, ২০১৯ ০৫:১৫

রিফাত হত্যা মামলা: রিফাত হাওলাদার ও রায়হান বন্ডের আত্মসমর্পণ

ডেস্ক রিপোর্ট।। 

বরগুনায় রিফাত হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি রিফাত হাওলাদার ও রায়হান আদালতে আত্মসমর্পণ করেছেন।

রবিবার (৬ অক্টোবর) সকালে বরগুনা নারী ও শিশু আদালতে তারা আত্মসমর্পন করেন। চার্জশিটের ৮ নম্বর আসামি রায়হান এবং ১০ নম্বর আসামি রিফাত।

২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায়  ২৭ জুন বরগুনা সদর থানায় ১২ জনের নাম উল্লেখ মামলা করেন নিহতের বাবা দুলাল শরীফ।