ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ মুজাহিদকে হত্যার ঘটনার বিচারপ্রাপ্তিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের সহায়তা চেয়েছেন তার বাবা বরকত উল্লাহ।
সোমবার (৭ অক্টোবর) রাতে বুয়েটের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজের আগে মাহবুব-উল-আলম হানিফকে মোবাইল ফোনে হত্যাকাণ্ডের বিষয়ে অবহিত করেন তিনি।
মোবাইল ফোনে আবরারের বাবা হানিফকে বলেন, আমার ছেলে কোন পার্টি করতো না। আমার বাবা শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতি করেন। আমরা পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতি করি। আমার ক্ষতি হয়ে গেলো!
এ সময় তিনি মোবাইল ফোনে আরও বলেন, আমি আমার ছেলের বিচারের জন্য আপনার সহযোগিতা চাই।
পরে আবরারের বাবা জানান, ছেলের হত্যার বিচারে মাহবুব-উল-আলম হানিফ তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।






















