ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের অন্যতম আসামি অমিত সাহাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সবুজবাগ এলাকা থেকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।
শেরে বাংলা হলে আবরারের ওপর হামলার সময় অমিত সাহা হলে উপস্থিত না থাকলেও হামলাকারীদের সাথে ফোনে বহুবার কথোপকথন হয়। সেই সূত্র ধরে ডিবি পুলিশ তাকে হামলার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করেছে।
মামলায় তার নাম না থাকলেও এখন আবরারের ওপর হামলার নির্দেশদাতা হিসেবে তার নাম মামলায় সংযুক্ত করা হবে।






















