ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক মাজেদুর রহমান মাজেদের (২০) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার বেলা ১১টায় উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাজেদের নাম আবরার হত্যা মামলার এজাহারে ছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।






















