অপরাধ ও দুর্নীতি ১৩ অক্টোবর, ২০১৯ ০৯:১৭

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত

ডেস্ক রিপোর্ট

মৌলভীবাজরের শ্রীমঙ্গল উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জয়নুল ইসলাম (৪৫)।

র‌্যাবের দাবি, নিহত জয়নুলের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চাঁনগ্রাম এলাকার মৃত মোস্তাকিন মিয়ার ছেলে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের অদূরে চা কন্যা ভাস্কর্য নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার ওসি আবদুছ ছালেক জানান, নিহত জয়নুলের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।