ডেস্ক রিপোর্ট ।।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
রবিবার (১৩ অক্টোবর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়ারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রহিমা খাতুন (৫৩) ২৬নং শালবাগান ক্যাম্পের মৃত হোছন আহমদের স্ত্রী। তিনি ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ফায়সাল হাসান খান বলেন, রবিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির একদল বিজিবি সদস্য টেকনাফের হ্নীলার জালিয়ারঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ২২ হাজার ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। অভিনব কায়দায় ইয়াবা বহন করে হেঁটে যাওয়ায় সময় তাকে আটক হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






















