অপরাধ ও দুর্নীতি ২১ অক্টোবর, ২০১৯ ০২:৪৪

ভারতীয় নারীসহ আন্তর্জাতিক মাদক চক্রের ৫ নারী আটক

ডেস্ক রিপোর্ট।। 

আন্তর্জাতিক মাদক পাচারকারী দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রামে এক ভারতীয় নারীসহ আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের পাঁচ নারী সদস্যকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব। রবিবার তাদের আটক করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে একটি পাচারকারী দল চট্টগ্রাম আসছে। এমন খবর পেয়ে নগরীর জাকির হোসেন রোডে ইয়াবা পাচারকারীদের বহনকারী মাইক্রোবাসটি থামানো হয়। পরে, সেখানে থাকা নারীদের ব্যাগ থেকে কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা কক্সবাজারে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। এছাড়া এই চক্রটি দেশের বিভিন্ন স্থানে ও ভারতে ইয়াবা পাচার করতো।