ডেস্ক রিপোর্ট।।
অনলাইন যৌননিপীড়নকারী কুখ্যাত ব্লাকমেইলারকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গত ০৩/০৮/২০১৯ খ্রিঃ তারিখে আসামী শাহ জাহাঙ্গির আলী(৩২)নামক এক ভয়ংকর প্রতারককে মৌলভীবাজার থানাধীন সরকার বাজার হতে অতিঃ বিশেষ পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর নেতৃত্বে সাইবার পুলিশ সেন্টার, সিআইডির একটি টিম মৌলভীবাজার জেলা পুলিশের সহায়তায় আটক করে।
আসামী শাহ জাহাঙ্গির আলী প্রথমে প্রবাসী কোন ব্যাক্তির ফেসবুক আইডি থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে ভিকটিমদের ফ্রেন্ড লিস্টে যুক্ত হয় । নিজেকে প্রবাসী বলে পরিচয় দিয়ে ভিকটিমদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। কিছুদিন ভিকটিমদের সাথে ফেসবুকে তথ্য আদান প্রদানের পর ভিকটিমকে পছন্দ হয়েছে এবং তাকে বিবাহ করতে চায় মর্মে জানায়।
এভাবে পরিচয়কে প্রনয়ের দিকে ধাবিত করে, অভিভাবকদের দেখানোর কথা বলে ভিকটিমের এবং তাদের পরিবারে ছবি সংগ্রহ করে।আবার যেসকল ভিকটিমদের সাথে ভালবাসার নিবিড় সম্পর্ক তৈরি হয় তাদেরকে বিবাহের প্রলোভন দেখিয়ে অত্যন্ত সুকৈাশলে ভিকটিমদের খোলামেলা ছবি সংগ্রহ করে।ছবি সংগ্রহে অপারগ হলে ছবি এডিটিং করে অশ্লীল ও নগ্ন ছবি তৈরি করে।ভিকটিমদের সাথে কথাবার্তা বলার একপর্যায়ে আসামী বলে সে বিবাহ করার প্রস্তুতি নিয়ে দেশে এসেছে। ইতোমধ্যে তার বাবার অসুস্থতার বা অন্য কোন সমসার কথা বলে ভিকটিমদের কাছ থেকে টাকা দাবি করে। যে সকল ভিকটিম টাকা দিতে রাজি না হয়, তাদের নাম দিয়ে ভূয়া আইডি তৈরি করে ভিকটিমদের নগ্ন ছবি প্রকাশ করে এবং ভিকটিমদেরকে উক্ত ছবি ফেসবুক ম্যাসেঞ্জার ইনবক্সে প্রদান করে টাকা দেয়ার জন্য হুমকি দেয়।
আসামী তার একাধিক ভুয়া আইডির মাধ্যমে ভিকটিমের বিভিন্ন ছবি ভাইরাল করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি প্রদান করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা আদায় করে। আসামীর একাধিক ফেসবুক আইডি পর্যালোচনা করে শতাধিক ভিকটিমের একান্ত ব্যক্তিগত ছবি এবং ভিডিও পাওয়া যায়। যারা কোন না কোন ভাবে ভয়ংকর এই আসামীর দ্বারা ব্লাকমেইলিং এর শিকার হয়েছে। পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারন করে ইচ্ছাকৃত মানহানিকর তথ্য প্রকাশসহ ভয়ভীতি প্রদর্শন করার অপরাধে আসামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪/২৫/২৯ ধারায় মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীঃ শাহ জাহাঙ্গীর আলী (৩২) পিতাঃ শাহ কলমদর আলী মাস্টার, গ্রামঃ ফকিরাবা্ থানাঃ ওসমানীনগর জেলাঃ সিলেট। যব্দকৃত আলামতঃ ১) অপরাধ কাজে ব্যবহৃত একটি সাদা রং এর প্রাইভেট কার যার রেজি নং-১৩-৭২৩। ২) অসংখ্য সিম কার্ড। ৩) একাধিক মোবাইল ফোন।






















