অপরাধ ও দুর্নীতি ১১ জুন, ২০২৫ ০৯:১৯

প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা-শাকিল আহমেদ

জেলা প্রতিনিধি    
মায়ের মৃত্যুতে ফারজানা রুপা ও শাকিল আহমেদ প্যারোলে মুক্তি পেয়েছেন। বুধবার (১১ জুন) বিকেলে ৬টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, বেসরকারি চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একই সময়ে শাকিল আহমেদ মুক্তি পান।

কত ঘণ্টার জন্য মুক্তি পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, আনুষ্ঠানিকতা শেষে তাদের কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে।