অপরাধ ও দুর্নীতি ৬ আগস্ট, ২০১৯ ০৪:৪১

ওসির নেতৃত্বে থানায় গণধর্ষণ, পুলিশের তদন্ত কমিটি গঠন 

ডেস্ক রিপোর্ট ।। 

খুলনার জিআরপি (রেলওয়ে) থানায় এক তরুণীকে (২১) গণধর্ষণের অভিযোগ উঠেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ওই কিশোরী নিজেই আদালতে ধর্ষণের অভিযোগ করেছেন। ওই তরুণীর করা অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। 

থানায় তরুণীকে গণধর্ষণের বিষ‌য়টি অনুসন্ধান ক‌রে তদন্ত প্র‌তি‌বেদন দা‌খি‌লের জন্য পু‌লিশ সুপার পদমর্যাদার একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ০৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্য দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ০২ আগস্ট ২০১৯ খ্রি. সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেনা‌পোল হ‌তে খুলনাগামী এক‌টি ক‌মিউটার ট্রে‌নে উক্ত নারীকে এক নারী এসআই এর নেতৃত্বে পু‌লি‌শের এক‌টি দল ৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এই ঘটনায় ওইদিন রাতেই খুলনা রেলও‌য়ে থানায় তার বিরুদ্ধে এক‌টি মাদক মামলা রুজু করা হয়। 

৩ আগস্ট ২০১৯ খ্রি সকাল সাড়ে ৯ টার দিকে সেই নারী আসামীকে আদালতে হাজির করা হয়।