অপরাধ ও দুর্নীতি ১ নভেম্বর, ২০১৯ ১০:০৯

নওগাঁয় আসামী ধরতে গিয়ে ডিবি পুলিশের ২ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট।। 

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশের এক এএসআই ও এক কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগ্রাদ্বীগুন বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাশির ও কনস্টেবল মুনিরুল ইসলাম।

পুলিশ জানায়, সন্ধ্যায় নওগাঁ ডিবি পুলিশের এএসআই বাশির ও কনস্টেবল মুনির মাদক মামলার আসামি ধরতে আগ্রাদ্বীগুন এলাকায় যান। মোটরসাইকেলে করে তারা আসামিকে ধাওয়া করতে গিয়ে নিয়ন্ত্রণে হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে দুজনেই মাথা ও শরীরের বিভন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে পত্নীতলা থানা পুলিশ মৃতদেহগুলো হেফাজতে নেয়।

নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।