রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১২,৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬৬ গ্রাম ৮৯০ পুরিয়া হেরোইন, ৫ কেজি ১৩৫ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেন্সিডিল ও ৫ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
০৫ আগস্ট ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১ টি মামলা রুজু হয়েছে।






















