অপরাধ ও দুর্নীতি ৪ নভেম্বর, ২০১৯ ০৯:৫৯

ধানমন্ডিতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট ।।

ধানমন্ডিতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় মামলার এজাহারে উল্লেখিত পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

সোমবার (৪ নভেম্বর) মামলার তদন্তভার ডিএমপি’র গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। এর প্রেক্ষিতে গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি দল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর আগারগাঁয়ের বিএনপি বস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুরভীকে গ্রেফতার করেছেন। এছাড়াও অন্যান্য অভিযুক্তকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলো- ভবনের দারোয়ান মোঃ নুরুজ্জামান, বেলায়েত হোসেন, মোঃ আতিকুল হক বাচ্চু,  গাউসুল আজম পিন্স ও সুরভী।

উল্লেখ্য, শুক্রবার (১ নভেম্বর) ধানমন্ডির ২৮ নং রোডে অবস্থিত ২১ নম্বর বাসার ই-৫  ফ্ল্যাটে গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহপরিচারিকা দিতি খুন হন। খুনের ঘটনায় আফরোজা বেগমের মেয়ে এ্যাডঃ দিলরুবা সুলতানা রুবা (৪২) ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রবিবার (৩ নভেম্বর) একটি  মামলা রুজু হয়।