অপরাধ ও দুর্নীতি ৫ নভেম্বর, ২০১৯ ০৪:১৮

ঘুষ গ্রহণকালে খুলনায় জুট মিলের প্রধানকে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।।

খুলনায় ঘুষ গ্রহণকালে নগদ ১০ হাজার টাকাসহ রাষ্ট্রায়ত্ত খালিশপুর জুট মিলের জিএম (প্রকল্প প্রধান) গোলাম মোস্তফা কামালকে গ্রেফতার করেছে দুদক। 

মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঘুষ বিনিময়কালে টাকাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করেন দুদকের খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে খুলনা দুদক সমন্বিত কার্যালয়ে আনা হয়েছে।