অপরাধ ও দুর্নীতি ১১ আগস্ট, ২০১৯ ০১:৫৩

অভিযোগের ঘন্টা পেরনোর আগেরই পুলিশের অভিযানে ধর্ষণের চার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।। 

ধর্ষণের অভিযোগ প্রাপ্তির ঘন্টা পেরুনোর আগেই নেত্রকোনা সদর মডেল থানার অভিযানে চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ০৯ আগস্ট দিবাগত রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ধর্ষনের শিকার ঐ নারীর ভাষ্য, তিনি গতকাল ফুফুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর সাথে ময়মনসিংহ বাস বাসযোগে নেত্রকোনার কমলাকান্দায় যাচ্ছিলেন। পথিমধ্যে নেত্রকোনার সদর মডেল থানাধীন চল্লিশা বাজারের সারিন্দা ফাস্ট ফুডের সামনে বাস থামালে তিনি সেখানকার টয়লেট ব্যবহার করতে যান। তখন কয়েকজন মিলে তার স্বামীকে জোর করে বসিয়ে রেখে ঐ ফাস্ট ফুড দোকানের ম্যানেজারের মামুনের কক্ষে নিয়ে এনামুল, জিহান, রাসেল, জামান,সাইদুর ও রেজাউল তাকে ধর্ষণ করেন। রাত আনুমানিক ১ টার দিকে কাউকে কিছু না বলার শর্তে আসামিরা স্বামীসহ তাকে ছেড়ে দেয়।

এরপর তারা থানায় এসে বিষয়টি অবহিত করলে পুলিশ তাতক্ষণিকভাবে অভিযান চালিয়ে শহরের বিভিন্নস্থান থেকে আসামি সাইদুর, রেজাউল, জামান ও ম্যানেজার মামুনকে গ্রেফতার করে। এ ঘটনায় করা মামলায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।