ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূয়া সিনিয়র সহকারী সচিব মোঃ আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে সিআইডির একটি বিশেষ দল।
গত ১৭/১১/২০১৯ খ্রিঃ রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় জনাব কানিজ ফাতেমা, বিশেষ পুলিশ সুপার, ঢাকা মেট্রো-পূর্ব এর নির্দেশে ও সার্বিক তত্ত্ববধানে, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ ইকবাল হোসেন, ডেমরা ইউনিট, ঢাকা মেট্রো-পূর্ব, বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকার নেতৃত্বে মামলা তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক, মোঃ মাইন উদ্দিন খান, সংগীয় অফিসার ও ফোর্সসহ পল্টন (ডিএমপি) থানার মামলা নং-০২, তারিখ-০১/০৯/২০১৯ খ্রিঃ ধারা-১৭০/৪০৬/৪২০/৫০৬/১০৯ পেনাল কোড সংক্রান্তে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কথিত ভূয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিঃ সহকারী সচিব পরিচয়ধারী সাব-ইন্সপেক্টর পদে অর্থের বিনিময়ে চাকুরী দেওয়া প্রতারক চক্রের সক্রিয় সদস্য- মোঃ আবুল কালাম আজাদ (৩৫) পিতা-মোঃ সোহেল উদ্দিন, সাং-ধুলিহর, থানা- সাতক্ষীরা, জেলা- সাতক্ষীরা, বর্তমান সাং- উত্তর বিশিল স্বর্ণালি টাওয়ার, ৫ম তলার ভাড়াটিয়া, থানা- শাহআলী, ঢাকাকে মিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
উক্ত আসামি জনসাধারনের নিকট নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিঃ সহকারী সচিব পরিচয় প্রদান করে সু-শৃঙ্খল বাংলাদেশ পুলিশ বাহিনীর সাব-ইন্সপেক্টর পদে চাকুরি দেয়াসহ বাংলাদেশের বিভিন্ন সরকারী দপ্তরে চাকুরী দেয়ার কথা বলে অত্র মামলার বাদীর নিকট থেকে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা আত্মসাৎসহ বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমান টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে বাংলাদেশ পুলিশসহ সরকারী বিভিন্ন দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছে।
মামলাটি তদন্তপূর্বক প্রতারক চক্রের সকল সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।






















