অপরাধ ও দুর্নীতি ২১ নভেম্বর, ২০১৯ ০৩:২৪

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট ।।

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতাররা হলেন-মো. পারভেজ মিয়া (৩২) ও রুমান হোসেন (২৮) ।

ডিএমপির গোয়েন্দা-উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন বলেন, বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিম।

তিনি বলেন, গ্রেফতাররা চট্টগ্রামের পতেঙ্গা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে প্রাইভেটকারে ঢাকায় এনে রামপুরা, খিলগাঁও ও মুগদা এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে।