ডেস্ক রিপোর্ট ।।
শেরপুরের নকলা উপজেলার চরকৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহনাজ পারভীনকে মাথার চুল কেটে দেয়া ও শারিরীক নির্যাতনের অভিযোগে তার স্বামী হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।
নির্যাতিতা শিক্ষিকা শাহনাজ পারভীন জানান, তাদের ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই টাকার জন্য শারিরীক নির্যাতন শুরু করে তার স্বামী। ২৮ নভেম্বর তার কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে মাথার চুল কেটে দেয় তার স্বামী।
এ বিষয়ে নকলা থানায় অভিযোগ দায়ের করা হলে ভোরে অভিযান চালিয়ে তার স্বামী হাবিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।






















