ডেস্ক রিপোর্ট।।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ নাছির উদ্দিন ওরফে নাছির (৩৪)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
১৯ আগস্ট, ২০১৯ বায়েজিদ বোস্তামী থানাধীন আরফিন নগর এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা রুজু হয়েছে।






















