নিজস্ব প্রতিবেদক
৮২টি স্বর্ণের বারসহ দুবাইফেরত এক যাত্রীকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আটক করেছে এনএসআই এবং কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোর ৬টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রী এনামুল হককে সন্দেহ হলে দেহ তল্লাশি করা হয়। এসময় তাকে ১০ কেজি ওজনের ৮২টি স্বর্ণের বারসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর এনামুলকে পুলিশের কাছে সোপর্দ করার কথা রয়েছে।
উল্লেখ্য, এনামুলের গ্রামের বাড়ি কক্সবাজারে।






















