নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার ঘটনায় ছড়িয়ে পড়া আংশিক প্রকাশিত ভিডিওটি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সোমবার (৫ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীম এ আদেশ দেন।





















