অপরাধ ও দুর্নীতি ৫ অক্টোবর, ২০২০ ০৯:৩৮

গাজীপুরে নব্য-জেএমবি’র সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর গাজীপুর জেলার বাসন থানার গ্রেটওয়াল সিটি বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত নব্য-জেএমবি জামাআতে মুজাহেদীন বাংলাদেশের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজমের একটি দল।

রোববার (৪ অক্টোবর) আনুমানিক সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. আব্দুল্লাহ আল নোমান খান (২৫)। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া (ডেলিয়াপাড়া) গ্রামের মা. সেলিম খানের পুত্র।

গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় পরিকল্পনাকারী ও সহযোগি হিসেবে আব্দুল্লাহ আল নোমান খানের নাম উঠে আসে বলে জানায় পুলিশ। গ্রেফতারের সময় তার নিকট থেকে ২টি মোবাইল সেট, বালাকোট মিডিয়া পুস্তিকা, অন্যান্য উগ্রপন্থি পুস্তিকা ও একটি বিস্ফোরক দ্রব্য তৈরী সহায়ক পুস্তিকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ ও তার সহযোগি মোরশেদুল আলম এবং আরও অজ্ঞাতনামা সাত-আট জন গাজীপুরে একটি গোপন বৈঠকে একত্রিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা গোপন বৈঠকে মিলিত হয়ে বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা, সার্বভৌমত্ব নষ্ট এবং নাশকতাকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হতে যাচ্ছিল বলে পুলিশ জানায়। তাদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।