অপরাধ ও দুর্নীতি ৭ অক্টোবর, ২০২০ ০৮:৩০

কিশোরীকে ধর্ষণের ভিডিও ফাঁস করল কিশোর গ্যাং, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার কিশোরকে আটক করা হয়েছে। বুধবার সকালে এক কিশোরকে মঙ্গলবার রাতে তিন কিশোরকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট বেলা দুইটার দিকে দুই তরুণের সঙ্গে আশুলিয়ার গুলিয়ারচক এলাকায় বেড়াতে যায় দুই কিশোরী ১০ থেকে ১২ জনের একটি কিশোর গ্যাং দুই কিশোরীর সঙ্গে থাকা দুই তরুণকে আটকে রেখে ওই দুই কিশোরীকে প্রাচীর ঘেরা একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। তারা ভিডিওচিত্রও ধারণ করে। ওই ঘটনার পর এক কিশোরীকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং অপর কিশোরী ভয়ে ঘটনা চেপে যায়। ঘটনার এক মাস পর কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে ধর্ষণের ভিডিও প্রকাশ করা হয়। তারপর বিষয়টি জানাজানি হয়।   

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, মাসখানেক আগে গুলিয়ারচক এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। তবে দুই কিশোরী না এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় চার কিশোরকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য অভিযান চলছে। সেই সঙ্গে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি