অপরাধ ও দুর্নীতি ৮ অক্টোবর, ২০২০ ০৯:৩১

১ কোটি ৬০ লাখ টাকা উদ্ধার, উৎস খুঁজে পাচ্ছে না পুলিশ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারীতে কোটি ৬০ লাখ টাকাসহ চাঁদপুরগামী একটি ব্যক্তিগত গাড়ি আটক করেছে পুলিশ। সময় গাড়িতে থাকা সন্দেহভাজন জনকে আটক করা হয়েছে। কিন্তু তারা এই পরিমাণ টাকার উৎস দেখাতে পারেননি।

দাউদকান্দি থানা পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার বলদাখাল-গোয়ালমারী সড়কে টহল দিচ্ছিল দাউদকান্দি মডেল থানা পুলিশ। সময় তারা গোয়ালমারী এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি দ্রুত গতিতে চাঁদপুরের দিকে যেতে দেখেন। পুলিশ গাড়িটি থামাতে সংকেত দেন। কিন্তু চালক গাড়ির গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ ওই গাড়ির পিছু নেয়। একপর্যায়ে গোয়ালমারীর একটি সরু সেতুতে গিয়ে গাড়িটির গতিরোধ করে পুলিশ।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে আমাদের কাগজকে জানান, গাড়িটি থামিয়ে পুলিশ তিনজনকে আটক করেন। তাদেরকে পালিয়ে যাওয়ার কারণ জানতে চান। কিন্তু তারা কোনো কথার উত্তর দেননি। সময় পুলিশ গাড়িতে তল্লাশি চালান। কয়েকটি ব্যাগে টাকার সন্ধান পান। তখন গাড়িসহ ওই তিনজনকে থানায় নিয়ে আসা হয়।

রফিকুল ইসলাম বলেন, ওই তিনজনকে থানায় আনার পর স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে গাড়ি থেকে কোটি ৬০ লাখ টাকা বের করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে আটক তিনজন এই টাকার উৎস দেখাতে পারেননি। এখন এই তিনজনকে থানা হাজতে আটকে রাখা হয়েছে। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে